ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন ১০ জন পরোয়ানাভুক্ত আসামি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর ৬টা ৩০ মিনিট পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে আখাউড়া থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ জাহেদুল কাদের, এসআই পুষন সাহা, এসআই বাবুল মিয়া, এএসআই মোঃ আলতাব হোসেন, এএসআই মোঃ রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—১. সজু মিয়া (দেবগ্রাম পূর্বপাড়া)
২. মোঃ তুষার আহমেদ (লৌহঘর)৩. মোছাঃ জাহানারা বেগম ওরফে কমলা (মোগড়া দক্ষিণ পূর্বপাড়া) ৪. মোঃ রবিউল হাসান (চন্ডীমুড়া) ৫. বিজয় (গাংভাঙ্গা খালেরপাড়) ৬. রিপন ভূইয়া (আমোদাবাদ) ৭. রাকিবুল হক (রাজেন্দ্রপুর) ৮. কাজী রাকীব (রামধননগর কাজী বাড়ি) ৯. মোঃ শামীম মিয়া (দেবগ্রাম) ১০. মোঃ শামীম ভূইয়া ওরফে জামির ভূইয়া (হিরাপুর)।
আখাউড়া থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় জিআর মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
News Title :
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০
-
মোঃ দেলোয়ার হোসেন, আখাউড়া প্রতিনিধি - Update Time : ০২:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ৬৪৯ Time View
Tag :











