ব্রাহ্মণবাড়িয়া ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

সরাইলের দেড় কিঃমিঃ কাঁচা সড়ক

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা হলে কষ্ট দূর হবে প্রায় ২০ হাজার মানুষের।  জানা যায়, উপজেলার গোনারা-দেওবাড়িয়া-নয়াহাটি কাঁচা রাস্তাটি সদরের সাথে পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া, শাখাইতি ও চুন্টা ইউনিয়নের তারাখলা, নয়াহাটি এই চার গ্রামের ২০ হাজার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। কাঁচা রাস্তাটি পাকা না হওয়ায় দূর্ভোগের শেষ হয়নি স্থানীয় এলাকাবাসীর। পানিশ্বর ও চুন্টা ইউনিয়নের তারাখলা কমিউনিটি ক্লিনিক, দেওবাড়িয়া কমিউনিটি ক্লিনিক, দেওবাড়িয়া চক বাজার, ৪টি অটোরাইস মিল, তারাখলা রউফশাহী হাফিজিয়া মাদ্রাসা, দেওবাড়িয়া রউফ শাহী মাদ্রাসা, দেওবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এইসব এলাকায়। মেঘনা নদী পাড়ের গ্রামগুলোর বাসিন্দা হওয়ায় এই সড়কটির উন্নয়ন জরুরি। এটির উন্নয়ন হলে ওই অঞ্চলের লোকজনের ব্যবসার প্রসার ঘটবে। উন্নয়ন ঘটবে কৃষি পণ্য পরিবহন ব্যবস্থারও। 
এবরো থেবরো আর উচুঁ নিচু রাস্তা দিয়ে নারী-শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, আর গর্ভবতী নারীদের যাতায়াতে আরো ঝুঁকিপূর্ণ। যাতায়াত ব্যবন্থা বেহাল দশার কারণে ৫/৬ বছর আগে গর্ভকালীন জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে স্বর্ণালী আক্তার নামে এই গ্রামের এক গৃহবধূ যথাসময়ে হাসপাতালে পৌছতে না পারায় মৃত্যুর ঘটনা ঘটে।
শাখাইতি গ্রামের বাসিন্দা মোঃ উসমান চৌধুরী জানান, দশ বছর  আগে এই সড়কে দুইবার মাটি ভরাট ও খালের উপর সেতু নির্মান হয়েছিল। দেওবাড়িয়া বাজার সংলগ্ন নিয়াজের বাড়ির প্রবাসী  মোঃ সফিক মিয়া বলেন, উপজেলা সদরের সাথে কম সময়ে যাতায়াতের সড়ক হচ্ছে এটি। দীর্ঘদিন অপেক্ষার পর ২ বছর পূর্বে সড়কটির কিছু অংশ পাকা হলেও দেড় কিলোমিটার এখনো কাঁচা রয়েছে। আর বৃষ্টি হলেই কাঁদা-পানিতে পিচ্ছিল পথে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের আর অটোরিকশা চালকদের।
পানিশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফরিদ মিয়া জানান, সড়কের গোনারা হতে কাবিতারা আবু তাহের মাষ্টারের বাড়ি পর্যন্ত পাকা হলেও আরো দেড় কিলোমিটারের অধিক রাস্তা কাঁচা রয়েছে। কাঁচা অংশটি পাকা হলে ভোগান্তির শেষ হবে ওই অঞ্চলের মানুষজনের। চুন্টা ইউনিয়ন পরিষদের সদস্য নতুনহাটির বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া বলেন, উপজেলা সদরের সাথে অল্প সময়ে যোগাযোগের একমাত্র সড়ক এটি। অবশিষ্ট দেড় কিলোমিটার পাকা হলে ভোগান্তির শেষ হবে এলাকাবাসীর।
সরাইল উপজেলা এলজিইডির উপ সহকারি প্রকৌশলী আবদুর রহিম বলেন, সড়কটির ১.৮৫ কিলোমিটার পাকাকরণ হয়েছে আর ১.৬৫  কিলোমিটার এখনো কাঁচা রয়েছে। কাঁচা অংশটুকু পাকাকরণের প্রস্তাবনা দেয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

সরাইলের দেড় কিঃমিঃ কাঁচা সড়ক

Update Time : ০২:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫