ব্রাহ্মণবাড়িয়া ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

নবীনগরে গরমে অসুস্থ ২২ জন ছাত্রী, হাসপাতালে ভর্তি ৪

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৬২৩ Time View

Oplus_16908288

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয়েছে।

এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানান, মঙ্গলবার তৃতীয় ঘণ্টার পরই প্রচন্ড গরমে একাধিক শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে জানা যায় বিভিন্ন কক্ষে প্রায় ২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য দ্রæত সরকারি হাসপাতালে পাঠানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম বলেন, ক্লাস চলাকালে গতকাল দুপুরের দিকে কয়েজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়। তিনি আরো জানান, বিদ্যালয় শুরুর পর থেকে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে এ সমস্যা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, অতিরিক্ত গরম, পর্যাপ্ত পানি ও লবণের অভাব, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে ক্লাসে এরকম ঘটনা ঘটেছে। আমাদের হাসপাতালে ৪ জন ছাত্রীকে ভর্তি করানো হয়েছে। তিনি আরো বলেন, গরমের সময় শিশু ও কিশোরদের যথেষ্ট পানি পান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন বলেন, ঘটনা শোনার পরপরই আমি হাসপাতালে ছুটে গেছি। বর্তমানে চারজন ছাত্রী হাসপাতালে ভর্তি আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

নবীনগরে গরমে অসুস্থ ২২ জন ছাত্রী, হাসপাতালে ভর্তি ৪

Update Time : ১২:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫