ব্রাহ্মণবাড়িয়া ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা

সরাইলে পণ্যবাহী ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড় মোড় হয়ে শাহবাজপুর এলাকায় প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়।  তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যানজট কমে ১০ কিলোমিটারে নেমে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বিশ্বরোড গোলচত্বর এলাকায় বিকল হয়ে যায়। এতে মহাসড়কটিতে এক পাশ দিয়ে যান চলাচল করতে থাকে। সড়ক জুড়ে খানাখন্দের কারণে যান চলাচলে ধীরগতি দেখা যায়। এক পর্যায়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ট্রাকটির পাশে মাটি দিয়ে যান চলাচলের চেষ্টা করে। কিন্তু সেখান দিয়ে চলাচল করতে গিয়ে চার-পাঁচটি যানবাহন আবার আটকে যায়। পরে পুলিশ সেগুলো রেকার দিয়ে উদ্ধার করে। এতে কওে মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে  পৌছে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করে। পুলিশ প্রথমে বিকল ট্রাকটি থেকে কিছু বালু অপসারণ করে। একপর্যায়ে সকাল সোয়া নয়টার দিকে রেকার দিয়ে  বালিবাহী ট্রাকটি সরিয়ে নিতে সক্ষম হয় তারা। ততক্ষণে সরাইল উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। এরপর যান চলাচল শুরু হলেও ধীরগতির কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিকেল ৩টার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হলে আবারো যানজট শুরু হয়।
সংশিষ্ট সূত্র জানায়, বিশ্বরোড মোড় গোল চত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তে কাদাপানি জমে আছে। এতে দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে থেমে যাচ্ছে। এসব গর্ত অতিক্রম করতে গিয়ে পণ্যবাহী যানবাহনগুলোকে হিমশিম খেতে হচ্ছে। চলতে হচ্ছে মাত্র এক থেকে পাঁচ কিলোমিটার গতিতে।
ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী ট্রাকচালক আলমগীর ভূইয়া জানান,  ভোর চারটা থেকে সেখানে আছেন। সামনের অংশ যেতে আরো অনেক সময় লাগবে বলে তাঁর ধারণা।
বাস চালক রিপন মিয়া বলেন, সিলেট থেকে সরাইল বিশ্বরোডে চলে আসছি ৩ ঘন্টায়, আর জ্যামে আটকে আছি ২ ঘন্টা ধরে। কুমিল্লা কখন গিয়ে পৌছাবো জানিনা। এই সড়ক দিয়ে গাড়ি চালাতে একদমই মন চায়না কিন্তু চালাতে হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার  ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে ২০ কিলোমিটার যানজট ছিলো। সকাল সাড়ে ৯টার দিকে বিকল হওয়া ট্রাকটি অপসারণ করা হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। বিকেল ৩টার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হলে আবারো যানজট শুরু হয়। বর্তমানে মহাসড়কের ১০ কিলোমিটার পর্যন্ত যানজট আছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময়

সরাইলে পণ্যবাহী ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

Update Time : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫