চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর করেন। সফর কালে তিনি সকাল ৯ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের কুচকাওয়াজে সশস্ত্র সালাম গ্রহন কারেন এবং কুচকাওয়াজ পরিদর্শন শেষে জেলা পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স ড্রীলশেডে এক কল্যান সভায় মিলিত হন।
পরে বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।












