ব্রাহ্মণবাড়িয়া ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নে এগিয়ে আসতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের
অপহরণ

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫ দিন পর মাদরাসা ছাত্র নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার!

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫দিন পর ফজলুল করিম-(২০) নামে এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ। এ সময় অপরহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়- (২৬) কেও গ্রেফতার করা হয়।

র‌্যাবের সহযোগীতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ জুন) ভোরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়।
উদ্ধার হওয়া ফজলুল করিম জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম.এ কাইয়ুম মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজনগরের মলাই ঢালীর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয় নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ মিজানের ছেলে।
পুলিশ ও উদ্ধারকৃত ফজলুল করিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজিয়া দারুল উলুম মাদরাসার সামনে থেকে ফজলুল করিমকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারী।
পরবর্তীতে ফজলুল করিমের পিতা এম.এ কাইয়ুম মিয়ার মোবাইল নাম্বারের ইমো আইডিতে ফোন দিয়ে ২ কোটি টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যার হুমকি দেয়া হয়।
এ ঘটনায় অপহৃত ফজলুল করিমের পিতা এম.এ. কাইয়ুম বাদী হয়ে প্রথমে সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী এবং গত ২৫ জুন সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরই ভিকটিমকে উদ্ধারে নামে পুলিশ। র‌্যাবের সহযোগীতায় বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, পিতার অসুখের কথা বলে ফজলুল করিমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। পরে ফজলুল করিমের পিতা এম.এ কাইয়ুম মিয়ার মোবাইল নাম্বারের ইমো আইডিতে ফোন দিয়ে ২ কোটি টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারী তৌসিফ মাহবুব। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যার হুমকি দেয়া হয়। তথ্য প্রযুত্তির মাধ্যমে আমরা তার অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধার ও অপরহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নে এগিয়ে আসতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল

অপহরণ

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫ দিন পর মাদরাসা ছাত্র নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার!

Update Time : ০১:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫