ব্রাহ্মণবাড়িয়া ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু।

সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় করে ইয়াবা পাচারের সময় মো. আরব আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের সবুজ বাংলা হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকবিরোধী তরুণ শক্তি সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ওয়ারেছুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে একটি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সেখানে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির যাত্রী আসনে থাকা আরব আলীকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি কালো রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম।
গ্রেপ্তার আরব আলী সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোশাররফ চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুর রশিদ এবং মায়ের নাম জাহানারা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সরাইল থানায় নিয়মিত মামলা করার জন্য এজাহার দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং অবশিষ্ট আলামত জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আরব আলীকে পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্টরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা

সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Update Time : ০৪:৪৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬