ব্রাহ্মণবাড়িয়া ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩৮ Time View

Oplus_16908288

জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা সদর হাসপাতাল কল্যাণ ও বহুমুখী সমবায় লিমিটেড এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
মঙ্গলবার (১৪ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল মোমেন বলেন, ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামলের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য গর্বের বিষয়। তিনি নতুন দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার একজন জনপ্রতিনিধির এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি জেলার জন্য সম্মানের এবং এর মাধ্যমে জাতীয় পর্যায়ে জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
শুভেচ্ছা বার্তায় সংগঠনের পক্ষ থেকে শ্যামল এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য, সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল। সংসদীয় কার্যপ্রণালি অনুযায়ী এ কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতিমালা, প্রকল্প বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন

Update Time : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬