বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেস্তোরাঁ মালিক সমিতি।
শনিবার (৪ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির নেতারা তাকে এ শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির আহ্বায়ক এস এম সাদেক মিন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আরিফুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির আহ্বায়ক হাজী আবুল কালাম, এম এ মালেক, মো. হৃদয় কামাল, পবিত্র পাল, চয়ন চাকলাদার, হুমায়ুন কবির, জনি ইসলাম, আরিফ মাহমুদ, মো. আরাফাত, সাদমান সিয়ামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সমিতি সূত্রে জানা গেছে, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম অসুস্থ হওয়ার খবর পেয়ে তাকে দেখতে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন খন্দকার রুহুল আমিন সিআইপি। তার এই মানবিক উদ্যোগ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সমিতির নেতারা খন্দকার রুহুল আমিন সিআইপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশের রেস্তোরাঁ খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তার অব্যাহত অবদানের প্রশংসা করেন।
নিজস্ব প্রতিবেদক 









