ব্রাহ্মণবাড়িয়া ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর মাস্টার পাড়ায় নব-নির্মিত নওয়াব আলী মাস্টার জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বাদ আসর নামাজ আদায় ও বিশেষ দোয়ার মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসর নামাজের ইমামতি, বয়ান ও দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শিক্ষক মুফতি মুহসিনুল করিম।
তিনি মসজিদ ও ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি নৈতিকতা, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। এই মসজিদ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার জহির রায়হান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাহারুল ইসলাম মোল্লা, শিক্ষক নেতা দেওয়ান হাফিজ ও সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া।
মরহুম নওয়াব আলী মাস্টারের ছেলে ও শিক্ষক নেতা দেওয়ান হাফিজ বলেন, প্রায় একশত বছর আগে তাঁর বাবা ও চাচারা এই এলাকায় বসতি স্থাপন করেন। সে সময় এলাকাটিতে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস ছিলো বেশী। আশপাশে কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের নামাজ আদায়ের জন্য দূরে যেতে হতো।
তিনি আরো বলেন, আমার বাবা দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং ৪০ বছরের বেশী সুহিলপুর মসজিদে ইমামতি করেছেন। এলাকার মানুষের নামাজ আদায়ের সুবিধার কথা চিন্তা করে ও মরহুম নওয়াব মাস্টারের স্মৃতিকে ধরে রাখতেই আমরা তাঁর নামেই এই মসজিদটি নির্মাণ করেছি। নতুন মসজিদটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি আশা প্রকাশ কওে বলেন, মসজিদটি ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইসলামী সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
উদ্বোধনের মধ্য দিয়ে নওয়াব আলী মাস্টার জামে মসজিদে নিয়মিত নামাজ, কোরআন শিক্ষা এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
উদ্বোধন উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার সার্বিক উনয়ন, ধর্মীয় সম্প্রীতি ও মানবকল্যাণের জন্য দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসী, মরহুম নওয়াব আলী মাস্টারের পরিবারের সদস্যগন ও বিভিন্ন এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন

Update Time : ০২:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬