ব্রাহ্মণবাড়িয়া ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৮৩ Time View

Oplus_16908288

মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া ও এএলআরডি এর উদ্যোগে আজ বুধবার কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহতি উদ্যোগে প্রান্তিক পর্যায়ের কৃষক ও পিছিয়েপড়া জনগোষ্টির মধ্যে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচী চলমান আছে। এই উদ্যোগটি প্রান্তিক পর্যায়ের কৃষক ও পিছিয়েপড়া গ্রামীণ জনগোষ্টির মধ্যে ব্যপক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভাদুঘর ঋষিপাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এআরডি-বি এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ্দ সিদ্দিকুর রহমান রেজভী।
সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায়  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা এবং সমাজসেবা কর্মকর্তা (নিবন্ধন) শিপ্রা সরকার। এ সময় দুটি সরকারি বিভাগের কর্মকর্তাগণ স্ব স্ব দপ্তরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অন্যান্য সেবার সাথে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়  এবং স্ব স্ব জেলা/উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক কৃষি কার্ড ইস্যু করা হয় বলে জানান। উঠান বৈঠকে উপস্থিত কোন অংশগ্রহণকারী কোন প্রকার কার্ড পাইনি বলে জানালে কর্মকর্তাগণ পরবর্তী ধাপে কার্ড ইস্যুর পূর্বে উপযুক্ত ব্যক্তিদেরকে স্ব স্ব অফিসে যোগাযোগ করতে বলেন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা ভাদুঘর এলাকায় নিয়োজিত সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তার নাম ও মোবাইল ফোন নম্বর দিয়ে যান এবং যোগাযোগ করতে বলেন। এ সময় উপস্থিত সকলেই সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট অতিথিগণকে ধন্যবাদ জানান।
সভাপতির সমাপ্তি বক্তব্যে মোহাম্মদ্দ সিদ্দিকুর রহমান রেজভী জানান যে, সাম্প্রতিককালে আমরা লক্ষ করছি যে, অত্যন্ত নিকৃষ্ট, নিন্দনীয় যথা ছেলে শিশু বলাৎকার ও মেয়ে শিশুদেরকে ধর্ষণ ও হত্যা করা হচ্ছে।  এহেন ন্যাক্কারজনক ধর্ষণ ও হত্যার ন্যায় বিচার হওয়া, প্রতিকার ও প্রতিরোধ এখনই প্রয়োজন। এছাড়াও সমাজের সর্বস্থরে ছোট ছোট ছেলে-মেয়েদের সুরক্ষায় পারিবারিকভাবে সচেতন হওয়া আবশ্যক বলে তিনি সকলকে সর্তক করেন।
মূক্ত আলোচনা শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এআরডিবি’র ফিল্ড সুপারভাইজার ফারহানা আক্তার, কানাই লাল ঋষি, মোহনমালা প্রমূখ। উঠান বৈঠকে ক্ষুদ্র কৃষক ও পিছিয়েপড়া বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

Update Time : ০২:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬