ব্রাহ্মণবাড়িয়া ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা

সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নে এগিয়ে আসতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক সংকট মোকাবিলা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সরকারের একার পক্ষে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। টেকসই উন্নয়নের স্বার্থে সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কার্যকর অংশীদার হিসেবে এগিয়ে আসতে হবে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার ৩৪তম পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পালাবদল অনুষ্ঠান কমিটির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাপেক্সিয়ান মো. বেলাল হোসেন, জাতীয় সহ-সভাপতি অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুম আহমেদ, লাইফ গভর্নর অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট সালাহউদ্দিন মাহমুদ, লাইফ গভর্নর অ্যাপেক্সিয়ান ডা. মুজিবুর রহমান, জাতীয় যুব ও নাগরিকত্ব পরিচালক মো. কামরুল হক এবং ডিস্ট্রিক্ট গভর্নর-৮ অ্যাপেক্সিয়ান ইয়াসিন সুমন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের সচিব শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া এপেক্স ক্লাবের প্রথম সভাপতি অ্যাডভোকেট শাখাদত হোসেন, লাইফ মেম্বার অ্যাডভোকেট সফিকুল ইসলাম, বিদায়ী সভাপতি খন্দকার কামরুল ইসলাম, নবাগত সভাপতি প্রকৌশলী মো. বেলাল মিয়া, সিনিয়র এপেক্সিয়ান সাদেকুর ইসলাম, অ্যাডভোকেট এইচ এম সরকার পাশা, মো. আরজু মিয়া ও অ্যাডভোকেট মো. আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে এ ধরনের সংগঠন কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। একই সঙ্গে সংগঠনের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় এপেক্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি ক্লাবের সদস্যদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী ও গিফট বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত এপেক্স নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের সদস্য, সমাজসেবক, পেশাজীবী এবং সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময়

সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নে এগিয়ে আসতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল

Update Time : ০১:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬