ব্রাহ্মণবাড়িয়া ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন

১০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন টিকাদান কর্মসূচিতে নিয়োজিত ইপিআই পোর্টাররা। আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের কাউতলী এলাকার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডালিম মিয়া, সহ-সভাপতি সুদন মিয়া চৌধুরী, নজরুল ইসলাম ও নাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জীবন রক্ষাকারী জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ভ্যাকসিন বহনের দায়িত্ব পালন করে আসছেন ইপিআই পোর্টাররা। দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও গত ১০ মাস ধরে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৭ জন ইপিআই পোর্টারের বেতন-ভাতা বন্ধ রয়েছে।
সংগঠনের সভাপতি ডালিম মিয়া বলেন, “দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেকেই ধারদেনা করে সংসার চালাচ্ছেন। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, আসন্ন পবিত্র কোরবানির ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকরি স্থায়ীকরণের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। পরে অবস্থান কর্মসূচি শেষে ইপিআই পোর্টাররা জেলার সিভিল সার্জন ডা. নোমান মিয়ার কাছে তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন

Update Time : ০১:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬