ব্রাহ্মণবাড়িয়া ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

সরাইলে নবাগত অর্থোপেডিক চিকিৎসক সোলায়মানকে ‘তারুণ্যের সরাইল’-এর শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থোপেডিক্স চিকিৎসক হিসেবে যোগদান করেছেন মানবিক চিকিৎসক খ্যাত ডা. মো. সোলায়মান। এর আগে তিনি দীর্ঘদিন ধরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের সরাইল’-এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. কামরুল হাসান, ‘তারুণ্যের সরাইল’-এর সিনিয়র অ্যাডমিন রায়হান চৌধুরী অভি, শিবলী সাদিক, আতিকুল ইসলাম ইফরান, মো. জনি, স্বেচ্ছাসেবী কামরুল, শিফাত ইসলাম নূর, দ্বীন ইসলাম ও আহমেদ সবুজসহ অন্যান্য সদস্যরা।

শুভেচ্ছা অনুষ্ঠানে ডা. মো. সোলায়মান বলেন, “সরাইল আমার জন্য নতুন কর্মস্থল হলেও এখানকার মানুষ ও পরিবেশ আমার কাছে অপরিচিত নয়। এখানকার অনেক রোগী ও শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ডা. মো. সোলায়মান ইতোমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। অসহায়, নিম্নবিত্ত ও পথচারী মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি সমাজে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

সরাইলে নবাগত অর্থোপেডিক চিকিৎসক সোলায়মানকে ‘তারুণ্যের সরাইল’-এর শুভেচ্ছা

Update Time : ০১:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫