ব্রাহ্মণবাড়িয়া ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লো কিশোর

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিক আহমেদ জানান, ধারণা করা হচ্ছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি কামরা থেকে পড়ে গিয়ে কিশোরটি আহত হয়েছে। পরে দেবগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা ও ইতালি প্রবাসী বিএনপি নেতা আলামিন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সজিব দেবনাথ জানান, কিশোরটির মাথা ও শরীরে আঘাত রয়েছে। তবে বর্তমানে সে শঙ্কামুক্ত। এখনও কথা বলতে পারছে না। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লো কিশোর

Update Time : ১০:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫