ব্রাহ্মণবাড়িয়া ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

নবীনগরে কলেজ ছাত্রী জুঁই হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীদের হাতে ছিলো জুঁই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লেকার্ড।

কলেজের শিক্ষার্থী ফাহাদ, মুক্তা আক্তার, মরিয়ম আক্তার সহ অসংখ্য শিক্ষার্থী প্রতিবাদ সমাবেশে বলেন, একজন তরুণীকে এভাবে নৃশংসভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না। জুঁই আমাদের গর্ব ছিল, তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা অর্জনের। সেই স্বপ্ন মাঝপথে থেমে গেল। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রæত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজ আমরা শিক্ষার্থীরা ন্যায়বিচারের জন্য রাস্তায় নেমেছি। যদি হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আমরা তার সর্বোচ্চ বিচার চাই।
নিহত ফারজানা আক্তার জুঁইয়ের পিতা আবু হাসনাত রানা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তিনি তার মেয়ের লাশ উদ্ধার করার পর অজ্ঞাত আসামি দিয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি প্রশাসনের কাছে জুঁই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে লাউর গ্রামে তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করতে বের হয়ে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই নামে ওই কলেজ ছাত্রী। সে ওই গ্রামের আবুল হাসনাত রানার মেয়ে। নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে এক ব্যক্তি কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে ভাসমান লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁইয়ের লাশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

নবীনগরে কলেজ ছাত্রী জুঁই হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

Update Time : ০৫:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫