ব্রাহ্মণবাড়িয়া ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির সাথে পুলিশের মতবিনিময়

Oplus_16908288

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া থানার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।আখাউড়া থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করেছেন।

সভায় পূজা কমিটির পক্ষ থেকে পূজামণ্ডপের নিরাপত্তা, লোকনাথ সেবাশ্রম ও শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলসহ নানা সমস্যা ও প্রস্তাব তুলে ধরা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিনের সভাপতিত্বে এবং আখাউড়া উপজেলা শাখা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জুটন বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার এসআই জয়নাল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ, শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, মোগড়া দশভুজা মন্দিরের সভাপতি রতন পাল প্রমুখ।

সভায় বক্তারা পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এবার আখাউড়ায় চারটি অস্থায়ীসহ মোট ২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির সাথে পুলিশের মতবিনিময়

Update Time : ০৫:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫