ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন কসবা শাখা অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার এক ব্যবসায় উন্নয়নন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার ও ব্রাহ্মণ বাড়িয়া সেলস অফিসের ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ কসবা প্রতিনিধি মোবারক হোসেন চৌধুরী নাসির, গোপীনাথপুর আলহাজ শাহ আলম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও দৈনিক মানবকণ্ঠ আখাউড়া প্রতিনিধি শামীম আহমেদ এবং ল্যাবএইড মেডিকেল সেন্টার কসবার উদ্যোক্তা পরিচালক ময়নাল হক রুবেল। এছাড়া কর্পোরেশনের কসবা শাখার উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসারগন ও এজেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশনের শাখা অফিস নং–৪০৭/৪৬, কসবা ব্রাহ্মণবাড়িয়ারর শাখা ইনচার্জ আব্দুল আওয়াাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জীবন বীমা মানুষের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবন বীমা শুধু একটি আর্থিক চুক্তি নয় এটি প্রতিটি পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা। একটি জীবন বীমা পলিসির সামান্য সঞ্চয়ের মাধ্যমে আগামী দিনের বড় বিপদে পরিবারকে রক্ষা করতে পারে। উপস্থিত এজেন্ট উন্নয়ন অফিসার ও ম্যানেজারদের উদ্দেশ্যে তিনি বলেন বীমা পেশা কেবল চাকরি নয় বরং এতে সমাজের মানুষের সেবা করার মহান দায়িত্ব। কসবা উপজেলায় যত বেশি মানুষ বীমার আওতায় আসবে সমাজ তত বেশি নিরাপদ ও সমৃদ্ধি হবে। জীবন বীমা কর্পোরেশন মানুষের দুঃখ সময়ের আশার আলো জ্বালাতে নির্লস ভাবে কাজ করছে। ব্যবসায় সম্প্রসারণ ও গ্রাহক সেবার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার জন্য প্রধান অতিথি সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগতি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কসবা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ এর মাধ্যমে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ গোলাম আযম ডেভলপমেন্ট অফিসার।
News Title :
জীবন বীমা কর্পোরেশনের কসবা উপজেলায় ব্যবসায় উন্নয়ন সভা ও দোয়া মাহফিল
-
Reporter Name - Update Time : ০২:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- ১০৩৭ Time View
Tag :
Popular Post












