ব্রাহ্মণবাড়িয়া ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কসবায় ইভটিজিং করার অভিযোগে যুবকের কারাদন্ড!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে ইব্রাহিম মিয়া (২২) নামে এক বখাটে যুবককে ১ বছরের কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার সকালে উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ সাজা দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। বখাটে যুবক কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। পেশায় সে ইজিবাইক চালক। কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী কোচিং শেষে সাজাপ্রাপ্ত ইব্রাহিমের ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হয়ে। ইভটিজিংয়ের এক পর্যায়ে ওই যুবক শিক্ষার্থীর গায়ে জামা ছিড়ে ফেলার চেষ্টা করে। এসকল অপরাধে তাকে এই সাজা ও অর্থদন্ড দেয়া হয়েছে।

আদালত ও এলাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুটি গার্লস স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিক্সা চালক মো. ইব্রাহীম নামের এক বখাটে যুবকের ইভটিজিং এর শিকার হয়। ইব্রাহীম মেয়েটির সাথে অশালীন কথা বলার সময় শরীর স্পর্শ করার চেষ্টা করতে থাকে। একপর্যায়ে তার পরনের জামা ছিঁড়ে যায়। মেয়েটির চিৎকারে লোকজন জড়ো হয়ে চালককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। অভিযুক্ত যুবক স্বেচ্ছায় দোষ স্বীকার করায় দন্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ বিধি মোতাবেক তাকে ১ ( এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০(পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক অটোরিকশা চালককে ইভটিজিংয়ের অপরাধে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

কসবায় ইভটিজিং করার অভিযোগে যুবকের কারাদন্ড!

Update Time : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫