ব্রাহ্মণবাড়িয়া ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

আখাউড়ায় ট্রেন চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদপাড়া এলাকার একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে মো. এনামুল হক (৪৮) নামে এক ট্রেন চালকের ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তির মালিকানাধীন ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এনামুল হক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারইপাড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র। তিনি পেশায় বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমাস্টার (সহকারী ট্রেন চালক) হিসেবে আখাউড়া রেলওয়ে জংশনে কর্মরত ছিলেন এবং ঐ বাসায় একা বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে বাসার দরজা বন্ধ ও ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন এবং মৃত্যুর সময়কাল প্রায় ৪-৫ দিন আগে হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

আখাউড়ায় ট্রেন চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

Update Time : ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫