ব্রাহ্মণবাড়িয়া ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আশুগঞ্জে সীসা কারখানায় অভিযান তিন চীনা নাগরিকসহ ছয়জনের কারাদন্ড!

Oplus_16777216

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদছড়া উপজেলার সোনারামপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়া (৪১), সান বেনহুয়া (৬৩), বাংলাদেশি নাগরিক মোঃ ইফতেয়ার সিকদার (৩৩), মোঃ সোহাগ মিয়া (২৫) ও মোঃ দিদার (২৬)। তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে সীসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিলো। সেখান থেকে সীসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সেই কারখানায় সীসা গলানোতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছিল। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

আশুগঞ্জে সীসা কারখানায় অভিযান তিন চীনা নাগরিকসহ ছয়জনের কারাদন্ড!

Update Time : ০৫:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫