ব্রাহ্মণবাড়িয়া ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

নবীনগরে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মাঞ্জুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।গতকাল আনুমানিক রাত ১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির (৩৩ বীর) এর নেতৃত্বে নবীনগর আর্মি ক্যাম্প থেকে একটি দল টিএনটি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাঞ্জু পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে তৈরি করা একটি গোপন দরজা দিয়ে পাশের বাড়ির টিনের চালে লাফিয়ে পড়ে। পরে লাঠি হাতে একাধিক বাড়ির ছাদ ডিঙিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেনাসদস্যদের দক্ষ অভিযানে তাকে বেশ কিছু দূরের একটি বাড়ির ছাদ থেকে আটক করা হয়।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র, নগদ ও চেকসহ মোট আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা, ২টি পাসপোর্ট এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারের সময় মাঞ্জুর প্রায় দুই শতাধিক অনুসারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যৌথবাহিনীকে ঘিরে ধরার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর সাহসী প্রতিরোধে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। অভিযানের পর মাঞ্জুকে জব্দকৃত মালামালসহ নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে থানার আশপাশে মাঞ্জুর অনুসারীদের অবস্থান নিতে দেখা গেলে যৌথবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে তারা এলাকা ত্যাগে বাধ্য হয়।

অভিযান প্রসঙ্গে ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির বলেন,“গোয়েন্দা তথ্য অনুযায়ী মাঞ্জু একজন চিহ্নিত অপরাধী, যে দীর্ঘদিন ধরে নবীনগর এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। অভিযানে তার পালিয়ে যাওয়ার পরিকল্পনা স্পষ্ট ছিল, তবে আমাদের প্রশিক্ষিত সদস্যরা তা ব্যর্থ করে দিয়ে সফলভাবে তাকে গ্রেফতার করে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মাঞ্জুর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

নবীনগরে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার!

Update Time : ০৬:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫