ব্রাহ্মণবাড়িয়া ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ১ জন বাংলাদেশী নাগরিক আটক 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় একজন বাংলাদেশী নাগরিককে  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আটক করে।
সোমবার (১০ মার্চ) আনুমানিক ৮:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আজমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ২০১৯/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমপুর নামক স্থান দিয়ে ২ জন ব্যক্তিকে বাংলাদেশ হতে ভারতের দিকে যেতে দেখতে পায়। বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে একজনকে আটক করে এবং অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত হলেন – মোঃ সোহাগ মিয়া(২৭), পিতাঃ মোঃ সেলিম মিয়া, লক্ষীপুরা, ভান্ডারিয়া, ফিরোজপুর।
অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায়, মানব পাচারকারীর দালাল মোঃ জুবায়ের, পিতাঃ আঃ রাজ্জাক, আজমপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এর মাধ্যমে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভারতের আগরতলায় দিন মজুরের কাজের জন্য গমনের সময় বিজিবি হাতে আটক হয়।
আটককৃত ব্যক্তির নিকট হতে বাংলাদেশী নগদ- ৩৪,৫৭০ টাকা এবং ১ টি বাটন মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী এবং পলাতক বাংলাদেশী মানব পাচারকারীর দালালের নামে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়। আটককৃতকে হতহস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ১ জন বাংলাদেশী নাগরিক আটক 

Update Time : ০৭:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫