সরাইল অন্যদা উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস।
প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন করে বলেন সুস্থ্য দেহ গঠনে ও মেধা মনণশীলতা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলা ছাত্রদেরকে অপসংস্কৃতি ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারে।
উদ্বোধনের মধ্য দিয়ে খেলাধুলায় অংশগ্রহণকারী এবং পুরস্কার বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মোঃ আলী 











