ব্রাহ্মণবাড়িয়া ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলন আবারও পিছালো

Oplus_131072

প্রায় এক দশক পর হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলনের তারিখ আবারও পিছালো। অনুরোধ রক্ষার কথা বলার পর এবার অনিবার্য কারণ বশত: বিএনপি’র সম্মেলন হচ্ছে না বলে জানানো হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) বিএনপি’র সম্মেলন হওয়ার কথা ছিলো। এর আগে (২৮ ডিসেম্বর) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজম মোরশেদ আল মামুন লিটন এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, অনিবার্য কারণে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ি ১৮ জানুয়ারি সম্মেলন হচ্ছে না।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, (২০ জানুয়ারি) সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এর আগে সম্মেলনের দু’দিন আগে (২৬ ডিসেম্বর) জেলা বিএনপি’র সদস্য সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন হওয়া না হওয়ার বিষয়টি দু’পক্ষের অস্তিত্বের লড়াই হিসেবে দেখা হচ্ছিল। আবারো সম্মেলন পিছিয়ে পড়ায় আয়োজনকারি পক্ষ কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় পড়েছে। অন্যদিকে কথা না রেখে সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে দুই নেতাকে শোকজের ঘটনা আরেকটি পক্ষকে অস্থিরতার মধ্যে ফেলেছে। বৃহস্পতিবার হওয়া ওই পক্ষের এক সমাবেশে একাধিক সাবেক এমপিসহ সিনিয়র নেতারা উপস্থিত না থাকার বিষয়টি তাদেরকেও অনেকটা বেকায়দায় ফেলেছে।
দলীয় নেতা-কর্মীরা জানান, প্রথমে ২৮ ডিসেম্বর জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এক দফা পিছিয়ে ১৮ জানুয়ারি সম্মেলননের নতুন তারিখ নির্ধারণ করা হয়। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ ও সম্মেলন পিছাতে এক পক্ষের দাবি মেনে নিয়েই নতুন তারিখ ঘোষণা করা হয়।
নতুন তারিখ ঘোষণা ও আংশিক ভোটার তালিকা প্রকাশের পরও একটি পক্ষ এখন আবার একই দাবি তুলেছে। ভোটার তালিকা প্রণয়নে ত্যাগিদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তোলা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক

বিএনপির সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলন আবারও পিছালো

Update Time : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫