ব্রাহ্মণবাড়িয়া ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির মিলাদ ও দোয়া মাহফিল

এম এ খালেক পিএসসি কে সভাপতি ও ইঞ্জিনিয়ার মোঃ খালেদ হোসেন মাহবুব (শ্যামল) কে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা এর নিবন্ধিত গঠনতন্ত্র অনুসারে ১০৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিগত ২০ অক্টোবর ২০২৪ তারিখে বিদায়ী কার্যনির্বাহী পরিষদ কর্তৃক নতুন কার্যনির্বাহী পরিষদের নিকট সমিতির স্থায়ী কার্যালয় মাহবুব প্লাজা, ৬ষ্ঠ তলা, ২১/এ, তোপখানা রোড, ঢাকায় সমিতির দায়িত্বভার হস্তান্তর করা হয়।

কার্যনির্বাহী পরিষদ এর প্রথম সভা ২০ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:৩০ মিনিটে উত্তরা ক্লাব, ঢাকাতে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ছাত্র-বৃত্তি সংক্রান্ত উপ-কমিটি, গঠনতন্ত্র সংশোধনী সংক্রান্ত উপ- কমিটি এবং সমিতির কার্যক্রম ও কর্মপরিকল্পনার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ শুক্রবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে সমিতির স্থায়ী কার্যালয় মাহবুব প্লাজা, ৬ষ্ঠ তলা, ২১/এ, তোপখানা রোড, ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সমিতি স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সদ্য প্রয়াত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সাবেক নির্বাচন কমিশনার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা এর সম্মানিত উপদেষ্টা স ম জাকারিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রয়াত নেতৃবৃন্দ এবং সমিতি প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দসহ, প্রয়াত সভাপতি ও সাধারণ সম্পাদকগণের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সমিতি কার্যক্রমসমূহের সফলতা ও ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়াবাসীদের সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কার্যনির্বাহী পরিষদ এর সদস্য জনাব শওকত আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির মিলাদ ও দোয়া মাহফিল

Update Time : ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪