ব্রাহ্মণবাড়িয়া ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূণ্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সায়েদুল হক সাঈদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘শূণ্য ৫ বা জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা করেছেন। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন।
এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো, শূণ্য দারিদ্র, শূণ্য বেকারত্ব, শূণ্য মাদকাসক্তি, শূণ্য বৈষম্য, শূণ্য অনাচার। মত বিনিময়কালে তিনি কিভাবে এসব বাস্তবায়ন করবেন সেসব বিষয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন। 
বক্তব্যের শুরুতে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপি দুইভাগে বিভক্ত। তিনি কোনো পক্ষের হয়ে থাকতে চান না, বলে সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নিয়ে আসেননি।
মত বিনিময়কালে সায়েদুল হক বলেন, ‘যারা অতীতে জনপ্রতিনিধি হয়েছেন তারা শুধু ভোট নিয়েছেন। কিন্তু নবীনগরবাসীর ভাগ্যের চাকা সামনের দিকে ঘুরানোর উদ্যোগ গ্রহন করেননি। শূণ্য ৫ লক্ষ্য অর্জন করতে পারলে আমরা ‘সমৃদ্দ নবীনগর’ গড়ে তোলার আন্দোলনকে সফল করতে পারব।’
এ সময় তিনি নিজ সংসদীয় এলাকায় যেসব প্রার্থী রয়েছে তাদেরকে স্বাগত জানিয়ে মানুষের জন্য কাজ করার আহবান জানান। বিএনপি থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের থেকে তিনি শিক্ষাগত যোগ্যতাসহ রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষায় এগিয়ে আছেন। শূন্য ৫ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূণ্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা

Update Time : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪