ব্রাহ্মণবাড়িয়া ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন। নিহত নাফিজা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসা থেকে বের হয়ে টিউশনি করতে যাই, টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে কাজীপাড়ায় একটি দ্রুতগামী অটোরিকশা নাফিজাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশের দেয়ালে সজোরে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাফিজার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, সহপাঠী ও স্বজনরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। দীর্ঘ সময় তারা হাসপাতালের মর্গের সামনে অবস্থান করেন এবং কান্নায় ভেঙে পড়েন। সহপাঠীদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একজন উদীয়মান ও স্বপ্নবাজ শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণে কলেজ প্রাঙ্গণসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
একমাত্র সন্তান নাফিজার পিতা গণমাধ্যম কর্মীদের জানান,আমার মেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমার কারো উপর কোনো অভিযোগ নেই,আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং মানবিক দিক বিবেচনায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবার কোনো মামলা করবে না বলে জানায়। এ কারণে সংশ্লিষ্ট অটোরিকশা চালককেও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু।

Update Time : ০৬:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬