ব্রাহ্মণবাড়িয়ার সুপরিচিত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান অর্থোপেডিক ও ট্রমা সার্জারিতে এফসিপিএস (FCPS) ফাইনাল পার্টের উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
গত ছয় বছরে তিনি দক্ষতা, মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। উন্নত জ্ঞান ও আধুনিক চিকিৎসা দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি এ উচ্চতর প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আরও আধুনিক ও মানসম্মত অর্থোপেডিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
প্রশিক্ষণের কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করলেও ব্রাহ্মণবাড়িয়ার রোগীদের চিকিৎসাসেবায় কোনো বিরতি থাকছে না। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত দি ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখবেন।
ফলে জেলার রোগীরা আগের মতোই নির্ধারিত এই দুই দিনে তাঁর বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তাঁর এই উদ্যোগে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 









