ব্রাহ্মণবাড়িয়া ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক    সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নে এগিয়ে আসতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার

আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় যৌতুকের টাকার দাবিতে মীম আক্তার (২০) নামের এক গৃহবধূকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার আখাউড়ার আজমপুরের জহিরুল ইসলামের মেয়ে। তার স্বামী দিনু মিয়া রামধননগর এলাকার ইসহাক মিয়ার ছেলে৷

ভুক্তভোগী মীম আক্তারের অভিযোগ, তার স্বামী দিনু মিয়া ব্যবসার জন্য তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে দিতে চাপ দেন। কিন্তু সময়মতো টাকা এনে দিতে না পারায় দিনু মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গাল ও হাতে আঘাত করেন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে তার শাশুড়ির সহযোগিতায় মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমাকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। এবার টাকা দিতে না পারায় তারা আমার ওপর নির্যাতন চালায় এবং অপমান করার জন্য চুল কেটে দেয়।” ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাথার চুলসহ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তভোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত দিনু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন

আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে

Update Time : ০২:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬