ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়ন উপলক্ষে পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার কনিকাড়া গ্রামে আয়োজিত এ সভায় গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। কনিকাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনিকাড়া গ্রামের কৃতিসন্তান ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু মিয়া, আলহাজ্ব হাজী নান্নু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধন মিয়া, এরশাদুল হক, হাজী করিম, আক্কাস মিয়া, জাহাঙ্গীর আলম উজ্জ্বল, আরিফুল ইসলাম, মাসুম চৌধুরী ও কাজী তাজ উদ্দিন আহমেদ।
কনিকাড়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. সোহরাওয়ার্দীন চৌধুরী ও ডাক্তার জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তারা কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উন্নয়ন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তারা।
পরে কবরবাসী, গ্রামবাসী ও প্রবাসীসহ সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে বাবুল ফাউন্ডেশনের পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়।
News Title :
নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০১:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- ১১ Time View
Tag :











