বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব, নওমী হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আরিফুল হক মাসুদ (পিপি) এবং জেলা যুবদলের সহ-সভাপতি মো. রাশেদুল হকের পিতা, সাবেক বিসিক কর্মকর্তা, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা হোমিওপ্যাথিক কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মো. সিরাজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সুলতানপুর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ডা. মো. সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক এস এম সাদেক মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রুহুল আমিন সেলিম, আবদুল মালেক, সাইফুল ইসলাম চৌধুরী, মো. হৃদয় কামাল, আবদুল্লাহ খান, লক্ষ্মণ রায়, শ্যামল দাস, দুলাল মোদক, মাহাবুব চৌধুরী উজ্জ্বল, মিন্টু মোদক, প্রবীত্র পাল, চয়ন চাকলাদার, সাফায়েত উল্লাহ, কবীর আহমেদ চৌধুরী, সারোয়ার আলম জনি, আরাফাত আহমেদ, ইমরান খান, আরমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
News Title :
অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক
-
Reporter Name - Update Time : ০৬:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- ৯ Time View
Tag :
Popular Post










