প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার ক্ষুদে বিজ্ঞানীদের (শিশু শিক্ষার্থী) কাংঙ্খিত দিনব্যাপী “আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও উৎসব” ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী অফিসার সিফাত মো: ইশতিয়াক ভ‚ঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার ও উন্নয়ন সংস্থা “এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান ও এআরডি-ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান নেটওয়ার্ক স্টিয়ারিং কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগীতায় ও জেলা শিক্ষা অফিস এর পৃষ্ঠপোষকতায় এবং এআরডি-বিজ্ঞান নেটওয়ার্ক এর আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও উৎসবে উদ্বোধনী ও সমাপনী পর্বের সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভী।
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টায় বিজ্ঞান মেলা ও উৎসব জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন।
দুটি পর্বে প্রধান ও বিশেষ অতিথিগণ বিজ্ঞান ক্লাব সমূহের স্টলসমূহ পরিদর্শন করেন। এআরডি বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের সমন্বকারী জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় উদ্বোধনী, সমাপনী ও পুরষ্কার বিতরণী সভায় অন্যান্যদের মধে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লারের সাবেক সভাপতি ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আল-আমীন শাহীন, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, ইভেন্ট বিচারক প্যানেল সদস্য ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন শিক্ষানুরাগী আফজালুর রহমান রিপন, সকল বিজ্ঞান ক্লাবের সমন্বয়ে গঠিত “জেলা বিজ্ঞান ক্লাব স্টুডেন্ট এলায়েন্স” এর সভাপতি নাবিল ও মিজানুর রহমান বিজ্ঞান ক্লাবের সভাপতি। বিজ্ঞান চর্চা ও অনুশীলনের সুযোগ সৃষ্টির মাধ্যমে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করে বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধির লক্ষ্যে এআরডি-পিএসই প্রকল্পের আওতায় ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত “বিজ্ঞান ক্লাব” সমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও উৎসবে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ফোটন বিজ্ঞান ক্লাব, ২য় স্থান অধিকার করে অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজ) এর গ্যালিলিও বিজ্ঞান ক্লাব, ৩য় স্থান অধিকার করে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে থিওরি অব বিজ্ঞান ক্লাব। বিজ্ঞান দেয়ালিকা প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে সূর্যমূখী কিন্ডার গার্টেন এন্ড গার্লস হাই স্কুল এর আলেকজান্ডার গ্রাহামবেল বিজ্ঞান ক্লাব, ২য় স্থান ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় এর বি এইচ এস বিজ্ঞান ক্লাব, ৩য় স্থান সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ডায়নামাইট বিজ্ঞান ক্লাব।
কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় এর বি এইচ এস বিজ্ঞান ক্লাব, ২য় স্থান নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ফোটন বিজ্ঞান ক্লাবও ৩য় স্থান অধিকার করে সুহাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞান ক্লাব।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ক্রেষ্ট বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 











