ব্রাহ্মণবাড়িয়া ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা রেজাউল হক বুলুর অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক ডেলটা লাইফ ইনসিওরেন্সের মেয়াদ পূর্তির ৮ লাখ ৬৬ হাজার টাকার চেক পেলেন এস এম সেলিম ইদ্রিস শহীদ জিয়াউর রহমানের মাজার ও বেগম খালেদা জিয়ার কবরে যুক্তরাজ্য কৃষকদলের পুষ্পস্তবক অর্পণ ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০০টি কম্বল প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সরাইলে জেএসডি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মোমবাতি প্রজ্জ্বলন

আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ীর পাশে সাংবাদিকরা

পুঁজি সমস্যায় ভুগতে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকালে রেলওয়ে স্টেশনের পাশের দোকানী মোঃ আমীর হোসেনের হাতে তার দোকানে বিক্রি করা খাবার তৈরির জন্য দুই দিনের পণ্য তুলে দেওয়া হয়।
‘প্রজেক্ট সাবলম্বী’ নামে এ উদ্যোগে সহযোগিতা করেন আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ স্থানীয় সাংবাদিকরা। পণ্যের মধ্যে ছিল তেল, পেঁয়াজ, আলু, বেগুন, বেসন, বুটের ডাল, ছানা বুট ইত্যাদি। এসব দিয়েই দোকানী আমীর হোসেন বুট, বড়া, চপ ইত্যাদি তৈরি করে বিক্রি করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি আখাউড়ার আহবায়ক জমসিদ ভূঁইয়া, এনসিপি নেতা রতন মিয়া, তারা মিয়া, গণ অধিকার পরিষদের জেলা নেতা মো. ইসমাইল হোসেন, কসবা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক বিল্লাল সরকার প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজনের অর্থদাতা মোঃ নুরুন্নবী ভূঁইয়া, মোঃ রাকিবুল ইসলাম, জুটন বনিক, হাবিবুর রহমান, আনিসুর রহমান, আশীষ সাহা, রাসেল মিয়া প্রমুখ। আয়োজনের সমন্বয় করেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।
আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু বলেন, “এ উদ্যোগ চলমান থাকবে। নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছায় এগিয়ে আসা লোকজন এ উদ্যোগে সহায়তা করেন।”
আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া জানান, “এটি সাংবাদিকদের ধারাবাহিক আয়োজন। পুঁজি সমস্যায় ভুগছেন এমন ব্যবসায়ী কিংবা ছোটখাট ব্যবসা করার মতো পুঁজি নেই এমন মানুষকে সহায়তা করতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি দরিদ্র নারীদেরও সহায়তা করা হবে।”
পুঁজি পেয়ে খুশি ক্ষুদ্র ব্যবসায়ী আমীর হোসেন বলেন, “সাংবাদিকরা আমার পুঁজি সমস্যা বিষয়ে জানতে পারেন। তাদের সহায়তায় আমি এখন ভালোভাবে ব্যবসা করতে পারবো।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান

আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ীর পাশে সাংবাদিকরা

Update Time : ১২:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫