নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়ায় মিছিলটি বের হয়ে পৌরতলা অভিমুখে যায়। পরে সেখানের সড়কের পাশে রাখা মোটরসাইকেলে কেক রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রাতে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা ছাত্র লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে এসংক্রান্ত ভিডিও ও ছবি পোস্ট করেন।
এতে দেখা যায়, মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারও ফিরবে এবং সাবেক গণপূর্তমন্ত্রী ও সাবেক এমপি র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির পক্ষে স্লোগান দেন।
পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Reporter Name 












