ব্রাহ্মণবাড়িয়া ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা রেজাউল হক বুলুর অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক ডেলটা লাইফ ইনসিওরেন্সের মেয়াদ পূর্তির ৮ লাখ ৬৬ হাজার টাকার চেক পেলেন এস এম সেলিম ইদ্রিস শহীদ জিয়াউর রহমানের মাজার ও বেগম খালেদা জিয়ার কবরে যুক্তরাজ্য কৃষকদলের পুষ্পস্তবক অর্পণ ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০০টি কম্বল প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সরাইলে জেএসডি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মোমবাতি প্রজ্জ্বলন

ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভ স্টার ক্লাবের চক্ষু-চিকিৎসা সেবা উদ্বোধন করেন: শ্যামল

তৃণমূল পর্যায়ে চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভ স্টার ক্লাব “অন্ধ কল্যাণ সমিতি” নামে একটি সংগঠনের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। 
 আজ শুক্রবার দিনব্যাপি শহরের সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের অন্তত ৫০০ জন সেবা নিতে আসেন।
সকালে প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও মোঃ খালেদ হাসান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরা সোবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূইয়া, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিআরডিবির সভাপতি আলী আজম, জেলা যুবদলের সাবেক আহবায়ক মনির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, ফাইভ স্টার ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, বিএনপি নেতা মিজানুর রহমান, মাইনুল ইসলাম, আতিকুল হক জালাল প্রমুখ।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চতের ঠিকানা হয়ে উঠেছে এই সংগঠনটি। তারা প্রতি মাসের প্রথম শুক্রবার যেভাবে মানুষের সেবা দিচ্ছে তা সকলের জন্য অনুকরণীয়।
      তিনি বলেন, বিএনপি জনসেবামূলক কাজে সব সময় পাশে থাকে। সংগঠনটির পক্ষ থেকে চক্ষু চিকিৎসা সেবার জন্য যে হাসপাতাল গড়ে তোলার জন্য দাবি উঠেছে বিএনপি এবং তিনি ব্যক্তিগতভাবে এর সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন।
উল্লেখ্য চিকিৎসা শিবিরে ২৫০ জন নারী-পুরুষকে অপারেশনের জন্য বাছাই করা হয়। তারা স্বল্প খরচে তাদের অপারেশন সম্পন্ন করবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান

ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভ স্টার ক্লাবের চক্ষু-চিকিৎসা সেবা উদ্বোধন করেন: শ্যামল

Update Time : ১২:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪